আমি আপওয়ার্কে নতুন, অনেক বিড করেছি, কাজ পাচ্ছিনা কেন?
আমি আপওয়ার্কে নতুন, অনেক বিড করেছি, কাজ পাচ্ছিনা কেন?
Answer: ফ্রিলান্স গ্রুপগুলোতে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্ন হয়ত এটিই। তাই ঠিক কোন কাজগুলো করলে বা কি স্ট্র্যাটিজি ফলো করলে আমরা কাজ পেতে পারি তার একটা সিরিজ টিউটোরিয়াল বানাব আমি, যা ফলো করার মাধ্যমে আপনিও আপনার প্রথম আপওয়ার্ক প্রজেক্ট পেতে পারেন, অথবা অলরেডি আপওয়ার্কে কাজ করলে আরো বেশি বেশি হায়ার হতে পারেন।
আজকে আলোচনা করব প্রোফাইল পিকচার নিয়ে।
প্রোফাইল পিকচারের মাধ্যমেই আপনি ক্লায়েন্টদের কাছে নিজেকে প্রথমবারের মত উপস্থাপন করেন। আর এই প্রোফাইল পিকচার দেখেই আপনার উপর তাদের মনে একটা ইম্প্রেশন তৈরি হয় আর হিউমান সাইকোলজি অনুযায়ী তখন আপনাকে তারা জাজমেন্ট করে যে আপনি আসলে কেমন হতে পারেন।
ক্লায়েন্ট বা বিজনেসগুলো সাধারণত চায় এমন কারো সাথে কাজ করতে যাকে সে ট্রাস্ট করতে পারে, ফ্রেন্ডলি ও প্রফেশনাল। আর ক্লায়েন্টকে আপনি শুধুমাত্র আপনার প্রোফাইল পিকচার দিয়েই এমন একটি ইম্প্রেশন দিতে পারেন।
আসুন তাহলে জেনে নেই, কিভাবে প্রোফাইল পিকচার দিলে আপনি ক্রাউডের মধ্যে নিজেকে স্ট্যান্ড-আউট করতে পারবেন।
- আপওয়ার্কে আপনার প্রোফাইল পিকচারটি হতে হবে ক্লিয়ারলি ভিসিবল, তাই ভালো লাইটের গুরুত্ব অপরিসীম, সরাসরি সূর্যের আলো বা মাথার উপরে লাইটিং ইউজ করলে আপনাকে বেশি উজ্জ্বল করে তুলবে, আবার অন্ধকারে ছবি তুললে তা তেমন ভিসিবল হবে না, তাই এক্ষেত্রে ন্যাচারাল লাইট হতে পারে পারফেক্ট সলিউশান
- এক কালারের লাইট ব্যাকগ্রাউন্ডে ছবি তুলুন, এতে আপনার ছবিটি সহজেই ক্রাউডে নিজেকে আলাদা ভাবে উপস্থাপন করতে পারবে। বাহিরে ছবি তুললে দিনের আলোয় খুবই সাদামাটা/ সিম্পল ব্যাকগ্রাউন্ডে ছবি তোলার চেষ্টা করবেন।
- ছবিতে আপনার আউটফিট রাখবেন প্রফেশনাল, উদাহরণ হিসেবে বলা যায় ছেলেদের জন্য শার্ট যা আপনার ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে দারুণভাবে মিলে যায়।
- ক্যামেরার ফোকাস রাখবেন আপনার ফেসে আর আপনিও সরাসরি ক্যামেরার দিকে তাকাবেন। হাসতে ভুলবেন না, এতে ক্লায়েন্টরা আপনাকে ফ্রেন্ডলি ওয়েতে গ্রহণ করবে।
- ছবি ক্রপ করার সময় শুধু ফেস আর কাধের উপরিভাগই সিলেক্ট করবেন এতে ছবির ফোকাসও আপনার দিকেই থাকবে।
- মনে রাখবেন আপনি যত হাই রেজুলেশন এর ছবিই আপওয়ার্কে দেন না কেন, আপনার এভাটার এর সাইজ হবে 100x100 এর আশেপাশে, তাই এমনভাবে ছবিটি এডজাস্ট করুন যাতে ছবি ছোট করলেও আপনার হাসিমাখা চেহারাটা ক্লায়েন্ট সহজেই দেখতে পায়।
Comments
Post a Comment