উইন্ডোজ ১১ on যেকোনো কনফিগারেশন

স্লামালেকুম বদ্দা, কেমন আছেন? নিশ্চয়ই ভাল না, তাই না? কিন্তু আমি এই ভাল না থাকার চিকিৎসা জানি, আপনার কম্পিউটারে উইন্ডোজ ১১ ইন্সটল দেন, সব ঠিকঠাক। 

উইন্ডোজ ১১ তো ইন্সটল দিবেন কিন্তু এখানে কিছু শর্ত আছে। যেকোনো কম্পিউটারে আপনি উইন্ডোজ ইন্সটল করতে পারবেন না। ইন্সটলের জন্য যে সকল পূর্বশর্ত আছে, সেগুল হল -

১। ৬৪ বিটের সর্বনিম্ন ২ কোর বিশিষ্ট ১ গিগাহার্জ স্পীডের প্রসেসর।

২। ৪ গিগাবাইট র‍্যাম।

৩। ৬৪ গিগাবাইট স্টোরেজ মেমরি।

৪। UEFI এবং Secure Boot সম্বলিত মাদারবোর্ড।

৫। TPM2.0 (Trusted Platform Module)

৬। সর্বনিম্ন DirectX 12 এবং WDDM 2.0 ড্রাইভার

৭। ৭২০ পিক্সেল সম্বলিত ৮ বিট কালার সমর্থন করা ৯ ইঞ্চি ডিসপ্লে।

 এখন বিষয় হল এমন কনফিগারেশন তো সব কম্পিউটারে থাকবে না এবং সেটাই স্বাভাবিক। তাই বলে আপনার উইন্ডোজ ১১ ব্যাবহার করার শখ কি অপূর্ণই থাকবে? কখনো না, কক্ষনো না। আমি আপনার মনস্কামনা পুরনের চেষ্টা করব ইনশাল্লাহ। 

তবে এখানে কিছু জিনিস আছে যেগুলো না থাকলে কোন ভাবেই উইন্ডোজ ১১ ইন্সটল করতে পারবেন না। সেগুলো হল ওপরের ১, ২ এবং ৩ নাম্বার পয়েন্ট। 

তো চলেন, মাইক্রোসফট কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উইন্ডোজ ১১ ইন্সটল করে ফেলি যেকোনো সবল কিনবা দুর্বল কম্পিউটারে যদি ১, ২ এবং ৩ নাম্বার পয়েন্টে উল্লেখিত হার্ডওয়্যার আপনার থাকে।

এছাড়াও উইন্ডোজ ১১ ইন্সটল করার জন্য আপনার যেসকল জিনিস লাগবে, তা হল - দুইটা পেনড্রাইভ। একটা পেনড্রাইভে উইন্ডোজ ১০ এবং আরেকটা তে উইন্ডোজ ১১ বুটেবল করে নিতে হবে। কিভাবে পেনড্রাইভ বুটেবল করতে হয় সেটা জানতে পারবেন এখানে


ধাপ-১ঃ প্রথমে উইন্ডোজ ১০ এর বুটেবল পেনড্রাইভের ভেতরে থাকা "sources" ফোল্ডার ওপেন করতে হবে।



ধাপ-২ঃ  অনেক হাবিজাবি নামের বাহারি সব ফাইল থাকবে এই ফোল্ডারের ভেতরে। সেখান থেকে "install.esd" নামের সবচেয়ে বড় ফাইল খুঁজে বের করে ডিলিট করতে হবে। হ্যাঁ, ঠিকই পড়েছেন ডিলিট করে ফেলতে হবে।



ধাপ-৩ঃ এর পরে ফিরে যেতে হবে উইন্ডোজ ১১ এর বুটেবল পেনড্রাইভে। সেখানে থাকা "sources" ফোল্ডার ওপেন করতে হবে।



ধাপ-৪ঃ এখানে "install.wim"  নামের সবচেয়ে বড় ফাইল কপি করে উইন্ডোজ ১০ এর "sources" ফোল্ডারে পেস্ট করতে হবে। কিন্তু পেস্ট হবে না। কারন "install.wim" নামের ফাইল ৪ গিগাবাইটের চেয়ে বড় এবং উইন্ডোজ ১০ এর স্টোরেজ ফরমেট হল "fat32" যা ৪ গিগাবাইটের চেয়ে বড় ফাইল কপি বা পেস্ট করতে পারে না।


উইন্ডোজ ১০ এ কপি হবে না।


ধাপ-৫ঃ কপি করার জন্য ৪ গিগাবাইটের চেয়ে বড় এই ফাইল কে দুইটা ফাইলে ভেঙ্গে তারপরে সেইটা উইন্ডোজ ১০ এর পেনড্রেইভে কপি করে সেখানে আবার জোড়া লাগাতে হবে। তাই প্রথমে এই "install.wim" ফাইল পেনড্রাইভ থেকে কপি করে ডেস্কটপে রাখতে হবে।  এর পর "wimlib" নামের সফটওয়্যার প্রয়োজন যেটা ডাউনলোড করুন এখান থেকে। অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
 


ধাপ-৬ঃ ডাউনলোড করার পরে সেটা আনজিপ অথবা এক্সট্র্যাক্ট করে নিতে হবে। জিপ ফাইলের ওপরে রাইট বাটনে ক্লিক করে "Extract file..." ক্লিক করে এন্টার চাপলেই আনজিপ অথবা এক্সট্র্যাক্ট হয়ে যাবে।





ধাপ-৭ঃ আনজিপ করা ফোল্ডারের নাম "wimlib" করে নিতে হবে সুবিধার জন্য। এর পরে স্টার্ট মেনু থেকে কমান্ড প্রম্পট চালু করে সেখানে "cd Desktop\wimlib" কমান্ড রান করতে হবে।




ধাপ-৮ঃ এর পরে "wimlib-imagex.exe split C:\Users\BloodyWindows\Desktop\install.wim d:\sources\install.swm 4000" এই কমান্ড রান করুন।



ধাপ-৯ঃ এবার উইন্ডোজ ১০ এর সেই পেনড্রাইভ রেগুলার ভাবে ইন্সটল করুন। ব্যাস হয়ে গেল। 


Comments